জাতীয় সঙ্গীত
রবিবার | ১৮-১০-২০২৬ |
নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়

নোয়াগাঁও,সরাইল,বাহ্মণবাড়িয়া

স্থাপিতঃ 1995 খ্রিঃ
EIIN: 103481 | MPO Code: 0607181202
School Code: 9351
সর্বশেষ নোটিশ
07
Feb
নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে নৈশ্য প্রহরী বাচাই কৃত নামের তালিকা।
বিস্তারিত

30
Jan
নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের নৈশ্যপ্রহরীর নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত

30
Jan
নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত

আমাদের কথা

জেলা: বাহ্মণবাড়িয়া, উপজেলা: সরাইল, ইউনিয়ন: নোয়াগাঁও,গ্রাম+পোষ্ট: নোয়াগাঁও । উল্লেখ্য যে ১৯৯৫ খ্রিঃ পূর্বে নোয়াগাঁও ইউনিয়ন তথা নোয়াগাঁও গ্রামে কোনো উচ্চ বিদ্যালয় ছিল না। আমাদের নোয়াগাঁও গ্রাম ও আশেপাশের অনেক গ্রামের ছাত্র/ছাত্রীরা ৫ থেকে ৬ কিলোমিটার পায়ে হেটে পাশ্ববর্তী ইউনিয়ন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে অধ্যায়ন করিত। যাহা ছিল অনেকের জন্য কষ্টদায়ক এবং ৫ম শ্রেণি উত্তীর্ন হওয়ার পর অধিকাংশ শিক্ষার্থী মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হত। এইসব অসুবিধার কথা বিবেচনা করে উক্ত এলাকার শিক্ষাঅনুরাগীদের উদ্যোগে ও সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা নিয়ে ১৯৯৫ সালে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়টি নোয়াগাঁও গ্রামে স্থাপিত হয়।

সংক্ষিপ্ত ইতিহাস

প্রতিষ্টাতা জনাব আলহাজ ইঞ্জিনিয়ার ওয়ালিউর রহমান মৈশান সাহেবের আর্থিক সহযোগিতায় (১) জনাব মোঃ সুন্দরআলীর ৫০ শতক (২) হাজী তাজুল ইসলামের ১৭ শতক (৩) হাজী ওয়াদুদ মিয়ার ১৭ শতক নিয়ে মোট ৮৪ শতক জমি ক্রয় করে আমরা কতিপয় ব্যক্তির উদ্যোগে যথা (১) জনাব মোহাম্মদ অহিদ হোসেন (প্রতিষ্টাতা প্রধান শিক্ষক, নোয়াগাঁও) (২) জনাব মোঃ আব্দুস সামাদ (সহকারি শিক্ষক, নোয়াগাঁও,) (৩) জনাব মোঃ হাবিবুর রহমান (সহকারি শিক্ষক, নোয়াগাঁও,) (৪) জনাবা মোছাঃ আয়েশা বেগম (সহকারি শিক্ষক, আখিঁতারা) (৫) জনাব মোঃ জয়নুল আবেদিন (সহকারি শিক্ষক, কাটানিশা) (৬) জনাবা মোছাঃ হাছনাত পারভিন (সহকারি শিক্ষক, আখিঁতারা) (৭) জনাব মোঃ ছায়েদ মিয়া (সহকারি শিক্ষক তেরকান্দা) (৮) জনাব মোঃ লাখী বাদশা (অফিস সহকারি, নোয়াগাঁও) ৩/৩/১৯৯৬ খ্রিঃ নিয়োগ প্রাপ্ত হয়ে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে ৬ষ্ট শ্রেণি হয়তে ৮ম শ্রেণি পর্যন্ত ৮৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান কার্যক্রম শুরু হয়। অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করতে যাদের আন্তরিক অবদান রয়েছে যথা (১) জনাব মোঃ জিল্লুর রহমান ( প্রথম সভাপতি ) (২) জনাব মোঃ হাজী ইউনুস মাষ্টার (৩) জনাব মোঃ আবুল কালাম মৈশান (৪) জনাব মোঃ কামরুল হক মৃধা (৫) জনাব মোঃ সিরাজুল ইসলাম মৃধা (৬) জনাব মোঃ আবু তাহের (৭) জনাব মোঃ আতাহার হোসেন মৃধা (৮) জনাব মোঃ মনসুর আহমেদ (৯) জনাব মোঃ জুলকার নাঈন (১০) জনাব মোঃ বাদশা মৈশান (১১) জনাব মোঃ আশরাফ আলী এবং এই এলাকার সর্বস্তরের জনগণের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

লক্ষ্য ও উদ্দেশ্য

নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও একটি জনবহুল গ্রাম। এই ইউনিয়নের অধিকাংশ লোক শিক্ষার আলো থেকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত ছিল। এই ইউনিয়নটিকে শিক্ষায় আলােকিত করার লক্ষ্যে আমাদের গ্রামে বিদ্যালয় করার অত্যাবশ্ব্যাকিয় বিধায় উল্লেখিত শিক্ষক গণের উদ্যোগে ও স্বেচ্ছা শ্রমে এবং অভিবাবক গণের আন্তরিকতায় নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়টি ১/১/১৯৯৫ খ্রিঃ প্রতিষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য হলো প্রতিটি পরিবারের ছেলেমেয়েকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করে সু-শিক্ষায় শিক্ষিত করা এবং ভবিষ্যৎতে সুনাগরিক হিসাবে গড়ে তোলা।

নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়
মোঃ আনিছুর রহমান

সভাপতি

নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়
মোহাম্মদ অহিদ হোসেন

প্রধান শিক্ষক

Institute Location Google Map

সংবাদ ও ঘটনাবলী

নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়
মোঃ আনিছুর রহমান

সভাপতি

নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়
মোহাম্মদ অহিদ হোসেন

প্রধান শিক্ষক

Institute Location Google Map